পটুয়াখালীর পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য ৪২ হাজার ২০৭ টন কায়লা নিয়ে পায়রা বন্দরে পৌঁছেছে মাদার ভ্যাসেল এমভি এথেনা। গত বৃহস্পতিবার রাত ৩টায় জাহাজটি পায়রা বন্দরের ইনার এনকারেজে পৌঁছায়। এরপর গতকাল সকাল থেকে চারটি লাইটার জাহাজের মাধ্যমে কায়লা খালাস প্রক্রিয়া শুরু হয়। পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রকৌশলী জর্জিস তালুকদার জানান, শনিবার রাত থেকে বিদ্যুৎকেন্দ্রটির ৬৬০টি মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন একটি ইউনিট বিদ্যুৎ উৎপাদন শুরু করবে এবং জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবারহ শুরু করবে। এর মাধ্যমে দেশে চলমান বিদ্যুৎ ঘাটতি পুরণ হবে বলে করছে তারা।
কয়লা সংকটের কারণে দেশের প্রথম বৃহৎ ১৩২০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন তাপবিদ্যুৎ কেন্দ্রের ৬৬০ মেগাওয়াট ক্ষমতার একটি ইউনিটের বিদ্যুৎ উৎপাদন ২৫ মে বন্ধ হয়ে যায়। এর দশ দিন পর ৫ জুন দ্বিতীয় ইউনিটটিও বন্ধ হয়ে যায়।