ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গাড়ির চাপ বাড়ছে

ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু মহাসড়কে ঈদে ঘরমুখো যানবাহনের চাপবৃদ্ধি পাচ্ছে। ফলে ভোগান্তি বাড়ছে এ সড়ক ব্যবহারকারীদের।

পুলিশ ও স্থানীয়রা জানান, ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক শনিবার সন্ধ্যায় হঠাৎ করে দুইমুখী গাড়ির চাপ বাড়তে থাকে। এর মধ্যে ঢাকামুখী গরুভর্তি ট্রাকের সংখ্যা ও উত্তরবঙ্গমুখী যাত্রীবাহী বাসের সংখ্যা স্বাবাভিক সময়ের চেয়ে দ্বিগুণ বেড়েছে।

তবে এখও পযর্ন্ত মহাসড়কের কোথাও যানজট সৃষ্টি হয়নি। পুলিশ জানিয়েছে, আগামীকাল থেকে মহাসড়কে যানবাহনের সংখ্যা বৃদ্ধি পাবে। এদিকে, ঘরমুখো মানুষের চলাচল নির্বিঘ্ন করতে জেলা পুলিশের পক্ষ থেকে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। মহাসড়কে এলেঙ্গা হতে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত ১৩ কিলোমিটার একমুখী যান চলাচল করবে।