ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবের বার্ষিক সাধারণ সভা গত শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।
সভায় ২০২৩-২৪ সেশনের জন্য নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে জিন প্রকৌশল ও জীবপ্রযুক্তি বিভাগের অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ সভাপতি ও ক্লিনিক্যাল ফার্মেসি ও ফার্মাকোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আব্দুল মুহিত সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন। ক্লাবের সাবেক সভাপতি অধ্যাপক ড. শরীফ আখতারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত ক্লাবের বার্ষিক সাধারণ সভায় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ এবং কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ক্লাবের বিদায়ী সম্পাদক অধ্যাপক আল-আমিন ২০২২-২৩ সেশনের বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন। বিজ্ঞপ্তি