চাঁদপুরের মতলবে দেশীয় অস্ত্র ও অস্ত্র তৈরির বিপুল পরিমাণ সরঞ্জামাদিসহ তিন ডাকাত দলের সদস্যকে আটক করেছে কোস্ট গার্ড। গতকাল শনিবার ভোরে এখলাছপুর গ্রামে বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি দুইনলা বন্দুক, একটি রামদা, একটি চাইনিজ কুড়াল, তিনটি ছুরি ও বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জামাদি জব্দ করে কোস্ট গার্ড।
আটককৃতরা হলেন, আরিফ হোসেন (২৩), সাব্বির হোসেন (১৯) ও ইমন হোসেন (১৯)। তাদের বাড়ি উত্তর মতলব থানাধীন এখলাসপুর গ্রামে। তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন সময়ে মোহনপুর থেকে নারায়ণগঞ্জ পর্যন্ত চলাচলকারী লঞ্চ, বলগেট, কার্গোজাহাজসহ বিভিন্ন নৌযানে ডাকাতি করত এবং অস্ত্র তৈরি করে বিভিন্ন ডাকাত দলের সদস্যদের কাছে বিক্রি করত বলে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। বিজ্ঞপ্তি