ফেঞ্চ ওপেন সেমিফাইনালে নোভাক জকোভিচের কাছে হেরে যান কার্লোস আলকারাজ। পরে ফাইনাল জিতে ২৩তম গ্র্যান্ড স্ল্যাম জয়ের রেকর্ড গড়েন জকোভিচ। সেই সংগে এটিপি র্যাংকিংয়ের শীর্ষে ওঠেন। কুইন্স ক্লাব চ্যাম্পিয়নশিপ জিতে হারানো শীর্ষস্হান পুনরুদ্ধার করেছেন আলকারাজ।র
বিষয়টা ছিল এমন, ফাইনাল জিতলেই ১ নম্বর হবেন তিনি। টুর্নামেন্টের ফাইনালে স্প্যানিশ তারকা হারিয়েছেন অস্ট্রেলিয়ান ডি মিনাউরকে। ৬-৪, ৬-৪ সেটে হারিয়ে শিরোপা জিতে নেন তিনি। আর তাতেই শীর্ষস্থান নিশ্চিত করেন আলকারাজ।
ম্যাচের আগে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী ছিলেন এই স্প্যানিশ টেনিস তারকা। জিতে তার স্বার্থকতার স্বাক্ষরও রাখলেন তিনি।
অন্যদিকে হারলেও আলকারাজকে প্রশংসায় ভাসিয়েছেন অ্যালেক্স ডি মিনাউর। বলেছেন, ‘দুর্দান্ত একটা সপ্তাহ কাটিয়েছি। আমরা দুজনেই কাছাকাছি ছিলাম। কিন্তু শেষ পর্যন্ত আমি পারিনি। কার্লোস দুর্দান্ত খেলেছে।’