হজপালনের অংশ হিসেবে হজযাত্রীদের পাঁচ দিন মিনা, আরাফাত, মুজদালিফা, মক্কা এবং আবার মিনায় অবস্থান করতে হয়। হজের মূল আনুষ্ঠানিকতা হয় স্থানীয় সময় ৯ জিলহজ আরাফাতের ময়দানে।
মিনা ও আরাফাতের ময়দানে চৌচালা ঘরের মতো তাঁবুতে থাকবেন হজযাত্রীরা। এ সময় মিনায় আগুন জ্বালানো নিষেধ। কারণ, এতে তাঁবুতে আগুন লেগে যেতে পারে। শীতাতপ নিয়ন্ত্রিত এসব তাঁবুতে আছে বাতি, বাথরুম। এ কদিন হজযাত্রীরা সেসব জিনিস সঙ্গে রাখবেন দোয়ার বই বা হজ গাইড। এক সেট অতিরিক্ত ইহরামের কাপড়। প্রয়োজনীয় ওষুধপত্র। বিছানার চাদর ও জায়নামাজ। কিছু শুকনো খাবার (চিড়া, মুড়ি, বিস্কুট ও ফল)। ছাতা, জুতা, এক সেট পোশাক। গলার ব্যাগ, স্কার্ফ, পাথর সংগ্রহের ছোট ব্যাগ বা বোতল। টাকাপয়সা, সোনাদানা নিজ দায়িত্বে রাখবেন। মোয়াল্লিমদের সরবরাহ করা হাতের বেল্ট, গলার কার্ড, হোটেল কার্ড যতœ করে রাখবেন। মোবাইল চার্জার, রিচার্জ কার্ড ও ভিসার ফটোকপিও সঙ্গে রাখতে পারেন। মোয়াল্লিমের সঙ্গে কথা বলে থ্রি-প্ল্যাগের ব্যবস্থা করতে পারেন।