সাধারণ জ্ঞান
(বাংলাদেশ ও আন্তর্জাতিক)
১. কবি কাজী নজরুল ইসলাম কবে জন্মগ্রহণ করেন?
উত্তর : ২৫ মে, ১৮৯৯ সাল (ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে)
২. কত বছর বয়সে কাজী নজরুল ইসলাম লেটোর দলে যোগ দেন?
উত্তর : ১২ বছর বয়সে
৩. কাজী নজরুল ইসলামের প্রথম কাব্যগ্রন্থের নাম কী?
উত্তর : অগ্নিবীণা (১৯২২ সালে প্রকাশিত)
৪. কাজী নজরুল ইসলামের সম্পাদিত পত্রিকার নাম কী?
উত্তর : নবযুগ, ধূমকেতু, লাঙ্গল
৫. কত বছর বয়সে কাজী নজরুল ইসলাম বাকশক্তি হারিয়ে ফেলেন?
উত্তর : মাত্র ৪৩ বছর বয়সে
৬. কাজী নজরুল ইসলামকে কবে বাংলাদেশের জাতীয় কবির মর্যাদা দেওয়া হয়?
উত্তর : ২৪ মে, ১৯৭২ সাল
৭. ঢাকা বিশ্ববিদ্যালয়ে টিএসসির পাশে স্বোপার্জিত স্বাধীনতা ভার্স্কযটির স্থপতি কে?
উত্তর : শামীম সিকদার
৮. প্রখ্যাত ভাস্কর শামীম সিকদার কবে মৃত্যুবরণ করেছেন?
উত্তর : ২১ মার্চ, ২০২৩
৯. সম্প্রতি ব্রিটিশ সাময়িকী ‘দ্য ইকোনমিস্ট’ কাকে ‘এশিয়ার লৌহ মানবী’ বলে আখ্যা দিয়েছে?
উত্তর : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে
১০. বর্তমানে জাপানের প্রধানমন্ত্রীর নাম কী?
উত্তর : ফুমিও কিশাদা
১১. ভোলায় আবিষ্কৃত নতুন গ্যাস কূপের নাম কী?
উত্তর : ইলিশা-১
১২. বাংলাদেশে মোট সিটি করপোরেশন কয়টি?
উত্তর : ১২টি
১৩. আন্তর্জাতিক পরিবার দিবস কবে পালিত হয়?
উত্তর : ১৫ মে
১৪. ন্যাটোর সদর দপ্তর কোথায় অবস্থিত?
উত্তর : বেলজিয়ামের ব্রাসেলস
১৫. ৭৬তম আন্তর্জাতিক কান চলচ্চিত্র উৎসব উদ্বোধন হয় কবে?
উত্তর : ১৬ মে ২০২৩
১৬. বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের নাম কী?
উত্তর : পিটার হাস
১৭. ২০২৩ ফিফার র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান কত?
উত্তর : ১৯২তম
১৮. দেশের কোন জেলায় সবচেয়ে বেশি ধান উৎপাদন হয়?
উত্তর : ময়মনসিংহ
গ্রন্থনা : নূরে আলম সিদ্দিকী শান্ত