‘আমি মধ্যবিত্ত ঘরের ছেলে। আর দশটা বাচ্চার মতো ছোটবেলায় আমারও স্বপ্ন ছিল ভালো কিছু কেনার। একটা ভালো খেলনা, একটা ভালো জার্সি, একটা সুন্দর পাঞ্জাবি। আমরা আস্তে আস্তে বড় হই, স্কুল থেকে কলেজ, কলেজ থেকে ইউনিভার্সিটি, তারপর ক্যারিয়ার। সময় বাড়ে, আমাদের চাহিদা বাড়ে। কিন্তু অধিকাংশ সময়ই যেটা হয়- সাধ আর সাধ্য ব্যাটেবলে মিলে না!
সুজুকি আমার খুব পছন্দের বাইক ছিল ছোট থেকেই। কিছু ব্র্যান্ড থাকে না, যাদের জার্নির সঙ্গে আপনি রিলেট করতে পারেন? সুজুকিও সে রকম। কত মডেল, কত ভার্শন, নিত্যনতুন ডিজাইন। পুরো জার্নিই যেন নিজের চোখে দেখা।
বাবার শাসনে শেষমেশ আর বাইক কেনা হয়নি। কিন্তু সুজুকির প্রতি ভালোবাসাটা সযতেœই পুষে রেখেছিলাম। অবিশ্বাস্য হলেও সত্যি, আজ এই আমি কিনা সুজুকির ব্র্যান্ড অ্যাম্বাসেডর!
আমরা সিনেমায় কাজ করি, পারফর্ম করি নানা ক্যারেক্টার হয়ে। কিন্তু আমাদের জীবন কি সিনেমার চাইতেও কম কিছু?’
ছোটবেলা থেকে পছন্দের ব্র্যান্ডের অ্যাম্বাসাডর হয়ে আবেগাপ্লুত চিত্রনায়ক সিয়াম আহমেদ কথাগুলো লিখেছেন তার ফেসবুক ওয়ালে।