জাতিসংঘের শান্তিরক্ষাসংক্রান্ত আন্ডার সেক্রেটারি জেনারেল জ্যা পিয়েরে লাক্রোয়া গতকাল রবিবার সেনাবাহিনী সদর দপ্তরে ভারপ্রাপ্ত সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল আতাউল হাকিম সারওয়ার হাসানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সাক্ষাৎকালে তারা পারস্পরিক কুশল বিনিময় করেন এবং জাতিসংঘ শান্তিরক্ষা মিশনসংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। আলোচনাকালে মালি মিশনের বর্তমান অবস্থান ও উক্ত মিশনের ভবিষ্যৎ কার্যক্রম সম্পর্কে আলোচনা সর্বাধিক গুরুত্ব পায়।
ভারপ্রাপ্ত সেনাপ্রধান জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে আরও বাংলাদেশি শান্তিরক্ষী নিয়োগের ব্যাপারে জাতিসংঘের শান্তিরক্ষাসংক্রান্ত আন্ডার সেক্রেটারি জেনারেলকে অনুরোধ করেন। এ সময় মি. লাক্রোয়া জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত বাংলাদেশি শান্তিরক্ষীদের অবদানের ভূয়সী প্রশংসা করেন। আইএসপিআর