ঢাকার আশুলিয়ায় অবস্থিত বেসরকারি নাইটিংগেল মেডিকেল কলেজের অনুমোদন বাতিল করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। ওই মেডিকেল কলেজের শিক্ষার্থীদের অন্যান্য মেডিকেল কলেজে মাইগ্রেশন করার নির্দেশ দেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য ও শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ নাইটিংগেল মেডিকেল কলেজের পরিচালনা পরিষদের চেয়ারম্যানকে চিঠি দিয়ে নিবন্ধন বাতিলের বিষয়টি জানায়।
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের কাছে পাঠানো স্বাস্থ্য মন্ত্রণালয়ের আরেক চিঠিতে নাইটিংগেল মেডিকেল কলেজের শিক্ষার্থীদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত অন্যান্য মেডিকেল কলেজে মাইগ্রেশনের ব্যবস্থা করতে বলা হয়। এর আগে নানা অভিযোগ আসায় এই মেডিকেল কলেজের অনুমোদন স্থগিত রেখেছিল মন্ত্রণালয়।
স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের উপসচিব মাহবুবা বিলকিসের স্বাক্ষরে পাঠানো চিঠিতে বলা হয়েছে, নাইটিংগেল মেডিকেল কলেজ নিয়ে সৃষ্ট জটিলতা নিরসনে গত ৮ জুন স্বাস্থ্যমন্ত্রীর সভাপতিত্বে সভায় এই সিদ্ধান্ত হয়।