ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতুতে গত সোমবার সকাল ৬টা থেকে গতকাল মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত ৩ কোটি ২৫ লাখ ৫১ হাজার ৪৫০ টাকার টোল আদায় হয়েছে। সেতু পারাপার হয়েছে ৪২ হাজার ৫৬০টি যানবাহন।
গতকাল মঙ্গলবার বঙ্গবন্ধু সেতু সাইড অফিসের নির্বাহী প্রকৌশলী মো. আহসানুল কবীর পাভেল জানান, গত সোমবার (২৬ জুন) সকাল ৬টা থেকে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৩ কোটি ২৫ লাখ ৫১ হাজার ৪৫০ টাকা টোল আদায় করেছে সেতু কর্তৃপক্ষ (বিবিএ)। এর বিপরীতে ৪২ হাজার ৫৬০টি যানবাহন পারাপার হয়েছে। এর মধ্যে সেতুর পূর্ব টোল প্লাজায় ২৪ হাজার ৮১৭টি যানবাহন পারাপার হয়।