ফখরুল

সরকারের মূল লক্ষ্য দেশ লুট করা

বিএনপির মহাসচিব মিজা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই সরকারের মূল লক্ষ্য হচ্ছে বাংলাদেশের অর্থনীতিকে লুট করে বিদেশে পাঠিয়ে দেওয়া।

বুধবার বিকেলে ঠাকুরগাঁও জেলা বিএনপির কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়সভায় এ কথা বলেন তিনি। এর আগে দলীয় কার্যালয়ে জিয়াউর রহমান স্মৃতি পাঠাগার পরিদর্শন করেন মির্জা ফখরুল।

তিনি আরও বলেন, এই সরকার জনগণের ইচ্ছার বাইরে জোর করে অবৈধভাবে ক্ষমতা দখল করে আছে। তবে দেশের মানুষ তাদের নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করতে চায়।

ঈদের পর আন্দোলন আরও বেগবান হবে উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, আমাদের আন্দোলন চলমান। ঈদের পরে আমাদের এই আন্দোলন জনগণকে সাথে নিয়ে আরও বেগবান হবে। আর এই আন্দোলনের মধ্য দিয়ে জনগণের দাবি মেনে নিয়ে সরকারকে ক্ষমতা ছেড়ে দিতে হবে।

এদিকে সকালে শহরের সেনুয়া পুরাতন গোরস্তান জামে মসজিদের ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, সাধারণ সম্পাদক ফয়সাল আমিনসহ জেলা বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।