কোকোর কবর জিয়ারত করলেন বিএনপি নেতারা

বিএনপির প্রতিষ্ঠা জিয়াউর রহমান ও চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকো'র কবর জিয়ারত করেছেন দলটির নেতারা।

আজ বৃহস্পতিবার দুপুরে তারা বনানী কবরস্থানে কবর জিয়ারত করে মরহুমের রূহের মাগফেরাত কামনা করেন।

এ সময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমান উল্লাহ আমান, বিএনপির সমাজকল্যাণ সম্পাদক কামরুজ্জামান রতন, ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব আমিনুল হক, যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, মহানগর বিএনপি নেতা রেজাউর রহমান ফাহিম, শফিকুল ইসলাম শাহিন, মহানগর উত্তর যুবদলের যুগ্ম আহ্বায়ক সাজ্জাদুল ইসলাম মিরাজসহ ঢাকা মহানগর উত্তর বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।