‘শাহরুখ খান, সালমান খান, আমির খান ওনারা সবাই বিখ্যাত। সবাই বিশাল অভিনেতা। আমার জানতে ইচ্ছে করছে ওনাদের যারা ভালোবাসেন, শ্রদ্ধা করেন সেই সব ভক্ত নিশ্চয় সারাক্ষণ অনলাইনে বসে থাকেন না অন্যদের গালিগালাজ করার জন্য? কারণ পছন্দ-অপছন্দ যার যার ব্যক্তিগত বিষয়। ভুলে গেলে চলবে না যে বিখ্যাত মানুষরা তাদের কাজ দিয়ে ঈশ্বর হয়ে ওঠেন। ভক্তদের কাছে কিন্তু তিনি ঈশ্বর নন। আমাদের দেশের ভক্তরা ভুলে যান যে ভালো-মন্দ বলা বা নিজের পছন্দ-অপছন্দ প্রকাশ করা প্রত্যেকটি মানুষের নৈতিক স্বাধীনতা। যারা গালিগালাজ করেন (ভক্তকুল) আপনাদের অভিনেতাদের ইমেজ এত ঠুনকো? কিছু বললেই অভিনেতার ইমেজ ঝুরঝুর করে পড়ে যাবে?’
বর্তমানে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন তারকার আলাদা ফ্যান ক্লাব রয়েছে। সেটা ভালো বিষয়। কিন্তু বিপত্তি বাধে যখন তাদের পছন্দের তারকাকে কেউ নেতিবাচক কথা বললে! তারকার চেয়ে তারাই যেন বিষয়টির অভিভাবক হয়ে সোশ্যাল মিডিয়ার পরিবেশ নষ্ট করে। সেই বিষয়টিই ফেসবুক ওয়ালে তুলে ধরেছেন গুণী অভিনেত্রী অরুণা বিশ্বাস।