মহিষ ধরতে পুলিশের লক্ষ্যভ্রষ্ট গুলি, আহত যুবক

নারায়ণগঞ্জের আড়াইহাজারে কোরবানির জন্য কেনা মহিষ ঈদের আগের দিন রাতে বাড়ি থেকে রশি ছিঁড়ে পালিয়ে বনের ভেতর চলে যায়। রাতভর এলাকার লোকজন চেষ্টা করে ধরতে না পেরে পরদিন পুলিশের সহযোগিতা চায়। পুলিশ এসে মহিষকে লক্ষ্য করে গুলি ছোড়ে। কিন্তু পুলিশের ছোড়া গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে শান্ত মিয়া (২৪) নামে এক যুবকের শরীরে বৃদ্ধ হয়। গুলিবিদ্ধ শান্তকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। তার অবস্থা আশঙ্কাজনক। শুক্রবার দুপুরে উপজেলার দুপ্তারা এলাকায় এ ঘটনা ঘটে।

ওসি আরও বলেন, ‘মহিষটি বর্তমানে আড়াইহাজার উপজেলার দুপ্তারা চনপাড়া এলাকায় বনের ভেতর ঘোরাফেরা করছে। রাকিব কোরবানির জন্য মহিষটি কিনে আনলেও সে কোরবানি দিতে পারেনি।