রাজধানীতে বিদ্যুৎস্পর্শে নিরাপত্তাকর্মীর মৃত্যু

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রোকনুজ্জামান রোকন (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার (০১ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে মহাখালীর সাততলা বস্তি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতের স্বজনরা জানান, অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। রোকন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের যানবাহন রক্ষণাবেক্ষণ ওয়ার্কশপের নিরাপত্তাকর্মী হিসেবে কর্মরত ছিলেন। তবে কিভাবে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হলেন সে বিষয়ে তারা বিস্তারিত বলতে পারেননি।