সপ্তম শ্রেণি : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

দ্বিতীয় অধ্যায় : কম্পিউটার সংশ্লিষ্ট যন্ত্রপাতি

বহুনির্বাচনী

১. কোথায় ব্যবহারের কারণে ওয়েবক্যাম ব্যাপক ব্যবহার হচ্ছে?

ক. LAN          খ. WAN          গ. MAN          ঘ. STAR

২. OMR-এর পূর্ণ নাম

ক.  Operation Market Read

খ.  Option Market Reading

গ.  Optical Mark Reader

ঘ. Optional Market Reader

৩. কম্পিউটারে ইনপুট যন্ত্র হিসেবে কোনটি ব্যবহৃত হয়?

ক. মনিটর                                   খ. ডিজিটাল ক্যামেরা

গ. প্রিন্টার                                   ঘ. র‌্যাম

৪. ওয়েব ক্যামেরা একটি

ক. হার্ডওয়্যার                  খ. সফটওয়্যার

গ. প্রোগ্রাম                                  ঘ. বর্ণভিত্তিক

৫. ডিজিটাল ক্যামেরা কম্পিউটারের কোন পোর্টে লাগানো হয়?

ক. ইউএসবি                    খ. সিরিয়াল

গ. প্যারালাল                   ঘ. ফায়ার ওয়্যাল

৬. ল্যাপটপে ওয়েবক্যাম কীভাবে যুক্ত থাকে?

ক. এক্সটারনাল                 খ. ইন্টারনাল

গ. বিল্ট-ইন                                 ঘ. পিএস/২ পোর্ট

৭. ওয়েব ক্যামেরার সঙ্গে নিচের কোনটির সরাসরি সংযোগ থাকে?

ক. মোবাইল ফোনের                     খ. টেলিভিশনের

গ. কম্পিউটারের               ঘ. ওয়েবসাইটের

৮. বহুনির্বাচনী প্রশ্নের উত্তরপত্র যাচাইয়ে কোনটি ব্যবহার হয়?

ক. এএমআর                   খ. ওএমআর

গ. আইকন                                  ঘ. টিএমআর

৯. ডিজিটাল ক্যামেরাকে কীভাবে কম্পিউটারের সঙ্গে যুক্ত করা হয়?

ক. ক্যাবলের সাহায্যে

খ. স্ক্রুর সাহায্যে

গ. এসএসপি পোর্টের সাহায্যে

ঘ. ইউএসবি পোর্টের সাহায্যে

১০. স্ক্যানার একটি কী ধরনের যন্ত্র?

ক. আউটপুট                    খ. ইনপুট

গ. ইনপুট ও আউটপুট                    ঘ. মডেম

১১. OMR সবচেয়ে বেশি ব্যবহৃত হয় কোন কাজে?

ক. বহুনির্বাচনী প্রশ্নের উত্তরপত্র মূল্যায়নে

খ. বর্ণনামূলক প্রশ্নের উত্তরপত্র যাচাইয়ে

গ. ব্যাংকের চেক পরীক্ষণে

ঘ. লেখা ইনপুট করার জন্য

১২. স্ক্যানার ও ফটোকপিয়ারের মধ্যে পার্থক্য কী?

ক. স্ক্যানার প্রতিলিপির মান ভালো

খ. ফটোকপিয়ার দামে সস্তা

গ. স্ক্যানারে প্রতিলিপি সংরক্ষণ করা যায়

ঘ. স্ক্যানারে কাজ করা সহজ

১৩. কী ব্যবহার করে বর্তমানে এলাকাকে তীক্ষè দৃষ্টিতে মনিটর করা যায়?

ক. মাইক্রোওয়েভ             খ. সিসি টিভি

গ. ক্যামেরা                                 ঘ. সিটি স্ক্যান

১৪. নিচের কোনটি ইনপুট ডিভাইস নয়?

ক. ওয়েবক্যাম                 খ. প্রিন্টার

গ. ওএমআর                    ঘ. জয়স্টিক

১৫. ওয়েবক্যাম ব্যবহার করা হয়

i. ভিডিও কনফারেন্সে                   ii. ইন্টারনেটে ছবি পাঠাতে

iii. কথা বলতে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii       খ. i ও iii       গ. ii ও iii       ঘ. i, ii ও iii

১৬. ওয়েব ক্যামেরা হলো

i. ডিজিটাল ক্যামেরার বিশেষ রূপ

ii. ইনপুট হিসেবে কাজ করে

iii. ল্যাপটপ কম্পিউটারে বিল্ট ইন থাকে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii                                 খ. i ও iii

গ. ii ও iii                                ঘ. i, ii ও iii

উত্তর

১. খ, ২. গ, ৩. খ, ৪. ক, ৫. ক, ৬. গ, ৭. গ, ৮. খ, ৯. ঘ, ১০. খ, ১১. ক, ১২. গ, ১৩. খ, ১৪. ক, ১৫. ক, ১৬. ঘ