তারকার স্ট্যাটাস

‘পায়ের তলায় মাটি নাই ছবিটা সিনেমা হলে দেখার অপেক্ষায় ছিলাম। এর মধ্যে হঠাৎ জানলাম এই ঈদে চ্যানেল আইয়ে ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে। কয়েক দিন ধরে আজকের জন্য অপেক্ষা করছিলাম। ভোরে ঘুমানোর আগে সকাল ৯টা ৩০শে এলার্ম দিয়ে ঘুমাই। চ্যানেল আই তাঁদের কথা রাখলেন, ঠিক ১০টা ১৫তে ছবি শুরু হয়। আশা ছিল ছবিটা নিরাশ করবে না, নিরাশ করেনি। বরং কি এক দয়া-মায়াহীন শহরে বেঁচে আছি, এই ভেবে বারবার চোখ ভিজে উঠেছে। দেশে ছবিটার প্রথম প্রদর্শনী। অথচ বারবার বিজ্ঞাপন, তার উপর স্ক্রিনে খবরের শিরোনাম ছবি দেখায় যন্ত্রণা দেয়। অভিযোগ করছি না, স্বাভাবিকভাবেই টিভি চ্যানেল তাঁদের ব্যবসায়িক দিক দেখবে। তবে হল পর্যন্ত ছবিটা না যাওয়ায় কেমন এক দুঃখ অনুভব করছি। ভাবছি, আমি আমার ছবিটা স্বাধীনভাবে না বানালে হল পর্যন্ত পৌঁছাতে পারতাম!’

এভাবেই ভিন্ন ধারার ছবি নিয়ে নিজের হতাশার কথা জানিয়েছেন ‘আদিম’ ছবি দিয়ে মস্কো চলচ্চিত্র উৎসবে পুরস্কার জয় করা নির্মাতা যুবরাজ শামীম।