সাইমন টওফেলের কড়া সমালোচনা

বেয়ারস্টোর আউটকে ক্রিকেট চেতনার বিরোধী বলা ভন্ডামি

লর্ডস টেস্টের দ্বিতীয় ইনিংসে জনি বেয়ারস্টোর রানআউট ইংল্যান্ড দল মানতে পারেনি। ম্যাচ শেষে অধিনায়ক বেন স্টোকস স্পষ্ট করেই জানিয়ে দিয়েছিলেন অস্ট্রেলিয়ানদের মতো করে তিনি জিততে চাইতেন না।

মূলত লর্ডস টেস্টের ফলাফলে বেয়ারস্টোর অমন আউটের প্রভাব অনেক। ওই মুহূর্তে এই উইকেটকিপার–ব্যাটসম্যান আউট না হলে ম্যাচের ফল অন্য রকম হলেও হতে পারত। ক্যামেরন গ্রিনের বাউন্সার ডাক করে ক্রিজ থেকে বেরিয়ে গিয়েছিলেন বেয়ারস্টো। এই উইকেটকিপার–ব্যাটসম্যান মনে করেছিলেন বলটা ‘ডেড’ হয়ে গেছে। বেয়ারস্টোকে ক্রিজ ছেড়ে বের হতে দেখেই ‘আন্ডারআর্ম’ থ্রোয়ে স্টাম্প ভাঙেন অস্ট্রেলিয়ার উইকেটকিপার অ্যালেক্স ক্যারি।

১৫৫ রান করেও ম্যাচ জেতাতে না পারা ইংল্যান্ডের অধিনায়ক স্টোকস এমন আউটকে ক্রিকেটের ‘চেতনার পরিপন্থী’ দাবি করেন, ‘আমি যদি প্রতিপক্ষের দলে থাকতাম, তাহলে আমি আম্পায়ারদের জিজ্ঞেস করতাম, তাঁরা ওভার ঘোষণা করেছেন কি না। এটা নিয়ে তাঁদের ওপর চাপ সৃষ্টি করতাম। তাঁদের পুরো বিষয়টি নিয়ে, এর সঙ্গে জড়িত ক্রিকেটীয় চেতনা ইত্যাদি নিয়ে ভাবতে বাধ্য করতাম।’

বেয়ারস্টোর আউট নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়েছিল লর্ডসের লং রুমে। অস্ট্রেলিয়ার খেলোয়াড়েরা মধ্যাহ্নবিরতিতে মাঠ ছেড়ে লং রুম দিয়ে ড্রেসিংরুমে যাওয়ার সময় তাঁদের দুয়ো দিয়েছেন অনেকে। কেউ কেউ ‘প্রতারক’ বলে চিৎকার করেন। লং রুমে বসে সাধারণত এমসিসির সদস্যরাই খেলা দেখতে পারেন। যে কারণে এমসিসি তাদের তিন সদস্যকে সাময়িক নিষেধাজ্ঞাও দিয়েছে।

তবে এই এমসিসিরই আইন প্রণয়ন কমিটির সদস্য আইসিসির সাবেক এলিট আম্পায়ার সাইমন টওফেল বেয়ারস্টোর অমন আউটকে মোটেও ক্রিকেটীয় চেতনার পরিপন্থী নয় বলে মনে করেন।

সাইমন টওফেল। ফাইল ছবি

লিঙ্কেডিনে এ পোস্টে তিনি লিখেছেন, 'কিছু লোক এবং গোষ্ঠীর ভণ্ডামি এবং ধারাবাহিকতার অভাব আমাদের খেলার ভবিষ্যতের জন্য বেশ উদ্বেগজনক। সম্ভবত আমি এখানে অদ্ভুত ব্যতিক্রম? ভাল খবর হল যে আমরা সক্রিয়ভাবে ক্রিকেটের সেরা ফরম্যাটের সাথে জড়িত।' টওফেল উদাহরণ হিসেবে আটটি প্রশ্ন তোলেন। যেমন_

'আপনি কি কোনো আম্পায়ারকে ফিল্ডিং সাইডকে বলতে দেখেছেন যে পিছনে দাঁড়িয়ে থাকা কিপারের স্টাম্পিংয়ের চেষ্টা করার অনুমতি নেই?
'প্রথম ইনিংসে যখন বেয়ারস্টো মার্নাস (লাবুশেন)কে ঠিক একইভাবে স্টাম্প করার চেষ্টা করেছিল তখন কি কারও কাছ থেকে অভিযোগ ছিল?
'জনি বেয়ারস্টো কি তার আউট সম্পর্কে কিছু বলেছিল? তিন তো খুব শান্ত ছিলেন (আউটের পর)।
'আমার অভিজ্ঞতা হল যখন লোকেরা ক্রিকেটের আইনের অধীনে কোনো আউট পছন্দ করে না, তখন তারা তাদের দৃষ্টিভঙ্গি সমর্থন করার জন্য ক্রিকেটের চেতনাকে উদ্ধৃত করে।
'"ফিল্ডিং সাইড একটি বৈধ আউটের করার ক্ষেত্রে কী করেছে যা অন্যায়ভাবে ব্যাটারের ক্ষমতাকে আউট না করার চেষ্টায় প্রভাবিত করেছিল? (তারা কি তাকে বিভ্রান্ত করতে তার সামনে দিয়ে দৌড়েছিল, বা তাকে ক্রিজে ব্যাট ফেলতে বাধা দিয়েছিল?
'নিয়ম ও আম্পায়ারের সিদ্ধান্ত অনুযায়ী স্টার্কের ক্যাচের সিদ্ধান্তের সাথে একমত না হয়ে ইংল্যান্ড কি বেন ডাকেটকে সাজ ঘরে ফেরত যেতে বলেছিল?