এই দিনে

বিখ্যাত কবি, গল্পকার ও ঔপন্যাসিক গি দ্য মোপাসাঁর জন্ম ১৮৫০ সালের ৫ আগস্ট ফ্রান্সের নরম্যান্ডিতে। ১৮৬৯ সালে প্যারিসে আইন বিষয়ে লেখাপড়া শুরু করেন তিনি। কিন্তু শিগগিরই তাকে ফ্রান্স-প্রুশিয়া যুদ্ধের কারণে সেনাবাহিনীতে যোগ দিতে হয়। ১৮৭২ থেকে ১৮৮০ সাল পর্যন্ত তিনি ফ্রান্সের নৌ মন্ত্রণালয় ও শিক্ষা মন্ত্রণালয়ে কাজ করেন। ১৮৮০ সালে একটি কাব্যগ্রন্থ (উব ঠবৎ) প্রকাশের মধ্য দিয়ে তার সাহিত্য জগতে পদার্পণ। প্রথম কাব্যগ্রন্থ খুব বেশি জনপ্রিয়তা পায়নি। ওই সময় প্যারিসের তরুণ সাহিত্যিক দল একটি সাহিত্য সংকলনখবংং ঝড়াৎবংং ফব গবফধ বের করে। তাতে মোপাসাঁর প্রথম বড় গল্প ‘ব্যুল দ্য সুইফ’ (ইড়ঁষব ফব ঝঁরভ) স্থান পায়। ১৮৮৩ সালে আরেকটি বিখ্যাত গল্প প্রকাশিত হয়মাদমোয়াজেল ফিফি। এরপর প্রথম উপন্যাস ‘টহ-ৎরব’ প্রকাশিত হয়। উপন্যাসটি সরকারের রোষানলে পড়ে। ১৮৮৫ সালে তিনি রচনা করেন বিখ্যাত উপন্যাস ‘বেল আমি’। বলা হয়ে থাকে, ছোটগল্পকার হিসেবে তিনি যত পারদর্শী ছিলেন, উপন্যাসে ততটা ছিলেন না। মাত্র এক দশক সাহিত্যচর্চার সুযোগ পান মোপাসাঁ। এই সংক্ষিপ্ত সময়ে তিনি ৩০০ ছোটগল্প, ছয়টি উপন্যাস, বেশ কিছু কবিতা ও তিনটি ভ্রমণকাহিনি লেখেন। মানসিক বৈকল্যের শিকার হয়ে ১৮৯২ সালের ২ জানুয়ারি কণ্ঠনালি কেটে আত্মহত্যার চেষ্টা করেন। ১৮৯৩ সালের ৬ জুলাই মৃত্যুবরণ করেন এই প্রতিভাবান সাহিত্যিক।