জনবল নিচ্ছে স্কয়ার গ্রুপ

স্কয়ার গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান স্কয়ার টেক্সটাইল বিভাগ সম্প্রতি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে নির্বাহী পদে লোকবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা ২৭ জুলাইয়ের মধ্যে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠান: স্কয়ার গ্রুপ।

বিভাগ: টেক্সটাইল বিভাগ।

পদ: নির্বাহী-অভ্যন্তরীণ নিরীক্ষা।

পদসংখ্যা: অনির্ধারিত।

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো প্রাইভেট বিশ্ববিদ্যালয়/জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে অ্যাকাউন্টিং/ফাইনান্সে এমবিএ/এমকম।

কাজের ধরন: নিয়ন্ত্রণ কার্যকারিতা, নির্ভুলতা এবং অপারেশনের দক্ষতা মূল্যায়ন; অফিস কার্যক্রমের প্রকৃত খরচ এবং বাজেটের খরচের মধ্যে পার্থক্য চিহ্নিত করা; প্রোডাকশন প্ল্যান, প্রোডাকশন, ডাইং, কাটিং, সেলাই, ফিনিশিং, ওয়াশিং ইত্যাদির মতো প্রক্রিয়া অডিট পরিচালনা করা।

অভিজ্ঞতা: ২-৩ বছর। তবে আবেদন করতে পারবে ফ্রেশাররাও।

বেতন: আলোচনা সাপেক্ষে

চাকরির ধরন: ফুল টাইম

বয়স: কমপক্ষে ৩০ বছর।

কর্মস্থল: ঢাকা (উত্তরা)

আবেদনের নিয়ম: আগ্রহীরা https://jobs.bdjobs.com/jobdetails.asp?id=1159786&fcatId=1&ln=1 এর মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ সময়: ২৭ জুলাই ২০২৩

সূত্র: বিডিজবস ডটকম