‘নুরুল হক নুরের কর্মকান্ড দলের গঠনতন্ত্র ও মূলনীতির পরিপন্থী। গঠনতন্ত্র অনুযায়ী ড. রেজা কিবরিয়ার কথিত অপসারণ অবৈধ।’ গণ অধিকার পরিষদের একাংশের যুগ্ম আহ্বায়ক ফারুক হাসান এ কথা বলেন।
গতকাল বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্যদের আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন দলটির একাংশের আহ্বায়ক ড. রেজা কিবরিয়ার অনুসারীরা।
সংবাদ সম্মেলনে ফারুক হাসান বলেন, ‘গত ১৮ জুলাইয়ের পর নুরের সব তৎপরতা দলীয় গঠনতন্ত্রের বিরোধী। আমরা রেজা কিবরিয়ার অপসারণ প্রক্রিয়াকে সমর্থন করি না। তিনি দলের আহ্বায়ক হিসেবে বহাল আছেন বলে মনে করি। আমরা বলতে চাই, ড. রেজাকে বাদ দিয়ে যারা কাউন্সিলের দিন নির্ধারণ করেছেন তারা দলকে ভাঙনের মুখে ঠেলে দিতে চাচ্ছেন। আমরা দুঃখের সঙ্গে জানাচ্ছি, সম্প্রতি বেশ কিছু বিষয় নিয়ে গণ অধিকার পরিষদে অনাকাক্সিক্ষত পরিস্থিতি তৈরি হয়েছে। দলের ভেতরে গণতান্ত্রিক পরিবেশ এবং গঠনতান্ত্রিক প্রক্রিয়া ও ন্যায়বিচারের চর্চা ব্যাহত হয়েছে, যা দলের প্রতি মানুষের আশা-আকাক্সক্ষাকে ক্ষুণœ করেছে।’
তিনি নুরের বিরুদ্ধে কয়েকটি স্পষ্ট অভিযোগ আনেন। তার বিরুদ্ধে ইসরায়েলি নাগরিক ও মোসাদের কথিত এজেন্ট মেন্দি এন সাফাদির সঙ্গে আলোচিত বৈঠক বিষয়ক তথ্য, দলীয় তহবিলের টাকা নিয়ে হিসাব না দেওয়া এবং শিপন বসুসহ বিভিন্ন দেশের গোয়েন্দা সংস্থার সন্দেহভাজন লোকদের সঙ্গে গোপন বৈঠকের অভিযোগ তোলেন।’
ড. রেজা কিবরিয়ার অনুপস্থিতি বিষয়ে সংবাদ সম্মেলনে ফারুক হাসান বলেন, ‘দেশের বাইরে থাকায় তিনি সংবাদ সম্মেলনে উপস্থিত থাকতে পারেননি।’
জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী নবীন দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি আয়োজিত আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে গণ অধিকার পরিষদ একাংশের সদস্য সচিব নুরুল হক নুর বলেন, ‘নির্বাচনকে সামনে রেখে সরকারের গোয়েন্দা সংস্থা নানা ধরনের খেলা খেলছে। যারা কার্যালয়ে যেতে পারে না, নেতাকর্মীদের সঙ্গে সংশ্লিষ্টতা নেই তারাই গণ অধিকার পরিষদের নেতাকর্মী দাবি করে প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেছে। তারা কী বলেছে তা বিবেচ্য নয়।’