ময়মনসিংহের ভালুকায় ফিনিক্স কোম্পানি কর্তৃক দখল হওয়া শতকোটি টাকা মূল্যের ১০ একর জমি উদ্ধার করে শুক্রবার সারাদিন ব্যাপী বিভিন্ন প্রজাতীর গাছের চারা রোপণ করেছে স্থানীয় বন বিভাগ।
স্থানীয় বন বিভাগ সূত্রে জানা যায়, উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের কাদিগর ভিটের অন্তর্গত পাড়াগাঁও মৌজায় বনের ৯৫৪ নং দাগে ১০ একর জমি ফিনিক্স কোম্পানির মালিক রাফিউল আহসান নামে এক ব্যাক্তির দখলে ছিল।
শুক্রবার দুপুরে ময়মনসিংহের সহকারী বনসংরক্ষক হারুন অর রশিদ ও হবিরবাড়ী রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা হারুন অর রশিদ খান ও কাদিগর বিটের বিট অফিসার ফিরুজ আল- আমিনসহ বন বিভাগের লোকজন উপস্থিত থেকে ফিনিক্স কোম্পানি কর্তৃক দখল হওয়া শতকোটি টাকা মূল্যের ১০ একর জমি উদ্ধার করে মেহগুনি, আকাশমণি, ফলজ, বনজ ও ওষুধীসহ বিভিন্ন প্রজাতির ১০ হাজার গাছের চারা রোপণ করেন।
ময়মনসিংহের সহকারী বনসংরক্ষক হারুন অর রশিদ জানান, হবিরবাড়ী ইউনিয়নের কাদিগর ভিটের অন্তর্গত পাড়াগাঁও মৌজায় বনের ৯৫৪ নং দাগে মোট জমি রয়েছে ১১ একর ৫৯ শতক। এর মাঝে বনের জমি ১০ একর ফিনিক্স কোম্পানির মালিক রাফিউল আহসান নামে এক ব্যাক্তির জবর দখলে ছিল। ওই জমি উদ্ধার করে মেহগুনি,আকাশমণি, ফলজ, বনজ ও ওষুধীসহ বিভিন্ন প্রজাতির ১০ হাজার গাছের চারা রোপণ করি দখলকারীদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন। তাছাড়াও ফিনিক্স কোম্পানির জবর দখলে থাকা পাশেই ৯৫৭ নং দাগে আরও ৫ একর বনের জমি দ্রুত সময়ের মাঝে উদ্ধার করা হবে ।