আইনি জটিলতা

ইউরোপীয় ইউনিয়নে আটকে গেল ‘থ্রেডস’

ব্যক্তিগত ডেটা ব্যবহারের অনিশ্চয়তা কেন্দ্র করে ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) চালু হয়নি মেটার নতুন অ্যাপ থ্রেডস। ইইউর আইনের কারণেই অ্যাপটি চালু হতে দেরি হচ্ছে বলে জানিয়েছে মেটা।

টুইটারের প্রতিদ্বন্দ্বী হিসেবে আসা অ্যাপটি গত জুলাই থেকে যুক্তরাষ্ট্রসহ বিশ্বের শতাধিক দেশে চালু হয়েছে। তবে এর মধ্যে অর্ন্তভুক্ত নয় ইইউর দেশগুলো।

জানা গেছে, ইইউর ডিজিটাল মার্কেটস অ্যাক্টের অধীনে বিভিন্ন প্ল্যাটফর্মে ব্যবহারকারীর ডেটা আদানপ্রদানের উপর বিধিনিষেধ রয়েছে। ঠিক এই জায়গাতেই আটকে গেছে থ্রেডস। ইইউর নির্বাহী শাখার কমিশন বিষয়টি বিবেচনা ও মীমাংসা করবে বলে সূত্র বলেছে।

বর্তমানে অ্যান্ড্রয়েডের প্লে স্টোর ও অ্যাপলের অ্যাপস্টোরে পাওয়া যাচ্ছে থ্রেডস। এর ইন্টারফেস ও সেবাগুলো অনেকটাই টুইটারের মতো।

সূত্র: দ্য গার্ডিয়ান