জাপান থেকে সামুদ্রিক খাবার আমদানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে চীন। টোকিওর ফুকুশিমা পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের পানি সমুদ্রে ফেলার পরিকল্পনা ঘোষণা নিয়ে ক্ষোভের মধ্যে এ পদক্ষেপ নিল বেইজিং।
সাউথ চায়না মনিং পোস্ট জানিয়েছে, ২০১১ সালে ফুকুশিমা পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র বিপর্যয়ের পর সেখানকার দূষিত পানি সমুদ্রে ফেলার পরিকল্পনা করে জাপান। তবে বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে পরিকল্পনাটি হচ্ছে না বলে দাবি করেছে চীনের কাস্টমস এজেন্সি।
এ প্রেক্ষাপটে দেশটি বলছে, জাপানের এমন পদক্ষেপ তাদের দেশের ভোক্তাদের টোকিও থেকে আমদানি করা খাদ্যের নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তায় ফেলেছে। ভোক্তাদের উদ্বেগ কমাতে তারা ‘প্রয়োজনীয় ব্যবস্থা’ নেবে। এ ব্যবস্থার অংশ হিসেবে ফুকুশিমাসহ ১০টি জাপানি এলাকা থেকে খাদ্যপণ্য আমদানির ওপর নিষেধাজ্ঞার সিদ্ধান্ত নিয়েছে চীনা কর্র্তৃপক্ষ।