রংপুরে নানাবাড়ি বেড়াতে এসে পুকুরে ডুবে খালাতো ভাই-বোনের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে গঙ্গাচড়ার পাগলাপীর শলেয়াশাহ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তারা হলো রংপুরের মহাদেবপুর তেলীপাড়ার বিশাদুর ছেলে হাসান (১২) এবং নীলফামারীর ডিমলার চাপানি গ্রামের মাসুদ রানার মেয়ে দৃষ্টি (১৩)। পুলিশ জানায়, গতকাল শুক্রবার দুপুরে পরিবারের আরও কয়েকজন মিলে পুকুরে গোসল করতে নেমে হাসান, দৃষ্টিসহ তাদের আরেক বোন আসমা আক্তার তলিয়ে যায়। আসমাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।