টেকনাফের নাফ নদী সংলগ্ন বড়ইতলী প্যারাবন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৫৯৪ ক্যান বিয়ার জব্দ করেছে কোস্ট গার্ড। গত বৃহস্পতিবার রাত ১টার দিকে এই অভিযান চালানো হয়। কোস্ট গার্ড এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, অভিযানের সময় বড়ইতলী প্যারাবনের মধ্যে কয়েকজনের আনাগোনা দেখা যায়। তাদের গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্ট গার্ড সদস্যরা তাদের থামতে বলে। কিন্তু কোস্ট গার্ডের উপস্থিতি বুঝতে পেরে দ্রুত প্যারাবনের মধ্যে পালিয়ে যায়। ঝোপের মধ্যে লুকানো অবস্থায় পাঁচ বস্তা থেকে ৫৯৪ ক্যান বিয়ার জব্দ করা হয়। বিজ্ঞপ্তি