ছক্কায় দলীয় পঞ্চাশ আফগানদের

৮ম ওভারে প্রথম বলে মোস্তাফিজুর রহমানকে স্ট্রেটের ওপর দিয়ে ছক্কা মারলেন রহমানউল্লাহ গুরবাজ। মোস্তাফিজ দাগ পেরিয়ে যাওয়ায় বলটি ‘নো’ ছিল। সোজা ব্যাটে সুন্দর তুলে মারা শট। সেটা ছিল ইনিংসের প্রথম ছক্কা। ওভারের শেষ বলে কব্জির মোচড়ে ঘুরিয়ে আরও একটা ছক্কা মারেন গুরবাজ।

সেই ছক্কাতেই দলীয় ৫০ পূর্ণ করে আফগানিস্তান। ৮ ওভার শেষে দলীয় রান হয় ৫৩। বাংলাদেশি বোলারদের শুরু থেকেই তুলোধুনো করছেন গুরবাজ ও ইব্রাহিম জাদরান। তাতে ভালো শুরু পায় আফগান।

১০ ওভার শেষে কোনো উইকেট না হারিয়ে ৬৭ রান সংগ্রহ করেছে আফগানরা। গুরবাজ ৩১ ও জাদরান ২০ রানে অপরাজিত আছেন।