৩৩২ রান তাড়া করতে নেমে মাত্র ২১ রানেই লিটন দাস আর নাজমুল হোসেন শান্তকে হারিয়ে ফেলেছে বাংলাদেশ।
আফগানিস্তান প্রথম উইকেট হারিয়েছিল ৩৭তম ওভারের প্রথম বলে গিয়ে। বাংলাদেশ প্রথম উইকেট হারায় পঞ্চম ওভারের প্রথম বলে। ফারুকির শর্ট লেংথের বলে তুলে মারতে গিয়েছিলেন ১৩ রান করা লিটন, তবে টাইমিং করতে পারেননি মোটেও। শর্ট মিডউইকেটে মোহাম্মদ নবির হাতে ক্যাচ দিয়ে ফিরলেন বাংলাদেশ অধিনায়ক। আগের ম্যাচে তামিম, এবার লিটন—বাংলাদেশ অধিনায়কেরা ফারুকিরই শিকার।
লিটনকে অনুসরণ করেন শান্তও। রাউন্ড দ্য উইকেট থেকে করা মুজিবের বলটা টার্ন করে বেরিয়ে যাচ্ছিল। লাইন পুরোই মিস করে গেছেন তিনি। হারিয়েছেন স্টাম্প। ২০ রানে দ্বিতীয় উইকেট হারিয়ে শুরুতেই এলোমেলো বাংলাদেশ।
নবম ওভারে প্রথম বলে দীর্ঘদিন পর দলে ফেরা নাঈম শেখকেও আউট করেন ফারুকী। ২১ বলে মাত্র ৯ রান করে ফেরেন বাহাতি।