পার্বত্য চট্টগ্রামকে এক্সক্লুসিভ জোন করার সুপারিশ

পর্যটকদের জন্য সমগ্র পার্বত্য চট্টগ্রামকে এক্সক্লুসিভ জোন করার সুপারিশ করেছে সংসদীয় স্থায়ী কমিটি। গতকাল রবিবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন  মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৩৯তম বৈঠকে এই সুপারিশ করা হয়।

কমিটির সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীর সভাপতিত্বে বৈঠকে বেসামরিক বিমান  পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী, আশেক উল্লাহ রফিক, সৈয়দা রুবিনা আক্তার এবং কানিজ ফাতেমা আহমেদ অংশ নেন। বৈঠকে ‘ইধহমষধফবংয ইরসধহ (রহিত ইধহমষধফবংয ইরসধহ ঙৎফবৎ, ১৯৭২ পুনর্বহাল এবং সংশোধন) বিল, ২০২৩’ সম্পর্কে আলোচনা অনুষ্ঠিত হয়।