শেষ ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে নামছে ভারত

সিরিজের শেষ ম্যাচে বাংলাদেশের বিপক্ষে টস জিতেছে ভারত। অধিনায়ক হারমানপ্রিত কৌর নিয়েছেন ব্যাটিংয়ের সিদ্ধান্ত। বোলিংয়ে নামবে বাংলাদেশের মেয়েরা।

প্রথম ম্যাচটা অনায়াসেই বাংলাদেশকে হারায় ভারত। তবে দ্বিতীয় ম্যাচে জয়ের সম্ভাবনা তৈরি করেছিল টাইগ্রেসরা। আঁটোসাঁটো বোলিংয়ের পর ব্যাটসম্যানরা সেই পথে টেনে নিতে পারনেনি। তাতেই হাত থেকে ফসকে যায় ম্যাচ। হারতে হয়েছে সিরিজটাও। আজ শেষ ম্যাচে নিগার সুলতানাদের লক্ষ্য হোয়াইটওয়াশ এড়িয়ে সান্ত্বনার জয় অর্জন করা।

সেই লক্ষ্য ম্যাচে এক পরিবর্তন নিয়ে খেলতে নামছে বাংলাদেশ। সোবহানা মোস্তারিকে এই ম্যাচে দলে রাখা হয়নি। তার বদলে একাদশে ফিরেছেন দিলারা আক্তার।

বাংলাদেশকে ধবলধোলাইয়ের সুযোগের দিনে ভারত নামছে দুই পরিবর্তন নিয়ে। দলটির হয়ে অভিষেক হচ্ছে বাঁহাতি স্পিনার রাশি কানোজিয়ার। তিনি নামছেন বারেদি আনুশার বদলি হিসেবে। এছাড়া হারলিন দেওলের বদলে খেলতে নামছেন দেবিকা বৈদ্য।

বাংলাদেশ একাদশ

শামীমা সুলতানা, সাথী রানী, দিলারা আক্তার, নিগার সুলতানা (অধিনায়ক/উইকেটকিপার), রিতু মনি, ঝর্ণা আক্তার, নাহিদা আক্তার, রাবেয়া খান, সুলতানা খাতুন, ফাহিমা খাতুন, মারুফা আক্তার।

ভারত একাদশ

স্মৃতি মান্দানা, শেফালি ভার্মা, জেমিমাহ রদ্রিগেস, হারমনপ্রিত কৌর (অধিনায়ক), যস্তিকা ভাটিয়া (উইকেটকিপার), দীপ্তি শর্মা, পূজা বস্ত্রকার, আমনজোত কৌর, দেবিকা বৈদ্য, মিন্নু মণি, রাশি কানোজিয়া।