মেঘনায় মেধাবী শিক্ষার্থীদের মাঝে ট্যাব  বিতরণ

কুমিল্লা মেঘনা উপজেলায় জাতীয় শিশু পুরস্কার ও মাধ্যমিক স্তরের ২ শ’ কৃতী শিক্ষার্থীদের মাঝে ট্যাব বিতরণ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (১২ জুলাই) উপজেলা মিলনায়তনে এ অনুষ্ঠান হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) লিটন চন্দ্র দের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান সাইফুল্লাহ মিয়া রতন শিকদার। মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম ফারুকের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ শাহে আলম। আরও উপস্থিত ছিলেন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী এবং বিজয়ী শিশু শিক্ষার্থীরা।

বক্তারা শিক্ষার্থীদের আগামী দিনে সুনাগরিক হিসাবে গড়ে উঠতে দিক নির্দেশনামুলক পরামর্শ দেন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া করতে বলেন।