প্রথমবারের মতো উইম্বলডনের ফাইনালে উঠেছেন চেক প্রজাতন্ত্রের মার্কেতা ভনদ্রুসোভা। আজ নারী এককের সেমিফাইনালে ভনদ্রুসোভা ৬-৩, ৬-৩ গেমে হারান এলিনা সিতোলিনাকে।
২৪ বছরের ভনদ্রুসোভা ১ ঘণ্টা ১৪ মিনিটে জেতেন ম্যাচটি। টেনিসের উন্মুক্ত যুগে অবাছাই হিসেবে উইম্বলডনের ফাইনালে ওঠা পঞ্চম খেলোয়াড় হলেন তিনি। এ নিয়ে দ্বিতীয়বারের মতো কোন গ্র্যান্ড স্ল্যাম ফাইনালে উঠলেন ভনদ্রুসোভা। এর আগে ২০১৯ সালে খেলেছিলেন ফ্রেঞ্চ ওপেনের ফাইনাল। সেই ম্যাচে হেরেছিলেন অ্যাশলে বার্টির কাছে।
শীর্ষ বাছাই ইগা সোয়াতেককে হারিয়ে উইম্বলডনের সেমিফাইনালে উঠেছিলেন ইউক্রেনের এলিনা সিতোলিনা। তবে সেমিতেই থামলো তার পথচলা।