উইম্বলডন

ওনস জাবুর আবার ফাইনালে

টানা দ্বিতীয়বার উইম্বলডনের ফাইনাল খেলবেন ওনস জাবুর। ২ ঘণ্টা ২২ মিনিটের হাড্ডাহাড্ডি লড়াইয়ে আরিনা সাবালেংকাকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছেন এই তিউনিসিয়ান। টাইব্রেকারে প্রথম সেট হারলেও হার ছাড়েননি। পরের দুই সেট জিতে নেন ৬-৪,৬-৩ গেমে। গতবার এলিনা রিবাকিনার কাছে ফাইনাল হারলেও এবার কাজাখ খেলোয়াড়কে কোয়ার্টারেই বিদায় করেন। শনিবারের ফাইনালে জাবুর খেলবেন ভনদ্রুসোভার সংগে।