আমরা রাইটার্স ব্লক সম্পর্কে অনেকেই জানি। কিন্তু রিডার্স ব্লক সম্পর্কে কম জানি। রিডার্স ব্লক হলো বই পড়ার প্রতি অনীহা তৈরি হওয়া। ধরুন আপনি খুব পড়ুয়া। বই না পড়লে আপনার চলে না। কিন্তু হঠাৎ করেই আপনার বই পড়তে আর ভালো লাগছে না। এদিকে বই না পড়লে আপনার অস্বস্তি হয়। কিচ্ছু ভালো লাগে না। এই অসুবিধাটাকেই সংজ্ঞায়িত করা হয়েছে রাইটার্স ব্লক নামে। চলুন জেনে নেই রিডার্স ব্লক থেকে মুক্তির কয়েকটি উপায়
বই পড়ায় অনীহা তৈরি হলে একটু বিরতি নিন। দিন-রাত বইয়ে ডুবে থাকা ব্যক্তিরা কিছুদিন বিরতি নিন। স্বাদ বদলের জন্য অন্য কোনো কাজে মনোযোগ দিতে পারেন।
নতুন স্বাদের বইয়ে মনোযোগ দিন। বারবার একই ধাঁচের বই পড়ে থাকলে এবার একটু অন্য ধরনের বই পড়ুন। তাতে একঘেয়েমি লাগার অনুভূতি থেকে মুক্তি পাবেন।
প্রত্যেকের কিছু প্রিয় বই থাকে। যার পেছনে অনেক আবেগ থাকে। প্রিয় বইগুলো পড়ার চেষ্টা করুন।
ছোট গল্প পড়তে পারেন। ছোট গল্প আপনার পড়ার মাধ্যমে আগ্রহ ফিরিয়ে আনতে পারেন।
বইপোকাদের কাছ থেকে নতুন বইয়ের পরামর্শ নিতে পারেন। তাদের পছন্দের বই পড়তে পারেন।
পড়ার স্থান পরিবর্তন করতে পারেন। নতুন জায়গায় পড়ার প্রতি আগ্রহ জন্মাবে।
আপনার যদি এক পৃষ্ঠা পড়তে ইচ্ছা করে তবে এক পৃষ্ঠাই পড়ুন। তারপর আবার বিরতি নিয়ে পড়ুন। জোর করে পড়ায় মনোযোগ আনার চেষ্টা করবেন না।
আগে রিডার্স ব্লকে ভোগা কারও থেকে পরামর্শ নিতে পারেন। তারা কীভাবে এ থেকে মুক্তি পেয়েছেন জানার চেষ্টা করুন। একেকজন হয়তো একেক উপায়ে নিজেদের রিডার্স ব্লক কাটিয়ে উঠেছেন। পদ্ধতিগুলো কাজে লাগিয়ে দেখুন কোনটিতে আপনি উপকৃত হন।