সৈকতে ভেসে এলো মৃত ডলফিন

বরগুনার তালতলীর শুভ সন্ধ্যা সমুদ্র সৈকতে ভেসে এসেছে ছয় ফুট দৈর্ঘ্যরে একটি মৃত ডলফিন। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় সৈকতের পূর্ব দিকে লঞ্চঘাট নামক স্থানে ভেসে আসে। পরে ডলফিনটিকে মাটিচাপা দেওয়া হয়। জেলেদের জালে আটকা পড়ে ডলফিনটির মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন বন বিভাগের কর্মকমর্তারা।

স্থানীয়রা জানান, উপজেলার শুভ সন্ধ্যা সমুদ্র সৈকতের পূর্ব দিকে ছয় ফুট দৈর্ঘ্য ও দুই ফুট প্রস্থের একটি ডলফিন ভেসে আসে।

পরে স্থানীয়রা দেখতে পেয়ে বন বিভাগকে খবর দেয়। মৃত ডলফিনটি বন বিভাগ উদ্ধার করে মাটিচাপা দেয়। ডলফিনটির লেজ এবং গলায় আঘাতের চিহ্ন রয়েছে।