রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৪৯ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
আজ শুক্রবার (১৪ জুলাই) সকালে ডিএমপির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, বৃহস্পতিবার (১৩ জুলাই) ভোর ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অপরাধে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৬ হাজার ৩৯৩টি ইয়াবা, ১৫৩ কেজি ২১৫ গ্রাম ৮৭ পুরিয়া গাঁজা, ২২৬ গ্রাম হেরোইন ও ৩ লিটার দেশি মদ জব্দ করা হয়েছে।
আসামিদের বিরুদ্ধে ডিএমপির বিভিন্ন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৭টি মামলা হয়েছে।