রূপায়ণ হাউজিং এস্টেট লি.-এর বিজনেস মিট-২০২৩ গত বৃহস্পতিবার রাজধানীর গুলশানের একটি কনভেনশন হলে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপায়ণ গ্রুপের ভাইস চেয়ারম্যান সাইফ আলী খাঁন অতুল। বিশেষ অতিথি ছিলেন রূপায়ণ গ্রুপের উপদেষ্টা ক্যাপ্টেন পি জে উল্লাহ (অব.)।
অর্ধবার্ষিক এ সম্মেলনে শতভাগ কোয়ালিটি সম্পন্ন প্রকল্প নির্মাণ করে ক্রেতাদের আস্থা ও বিশ্বাসকে আগে সুদৃঢ় করার জন্য বলেন ক্যাপ্টেন পি জে উল্লাহ (অব.)। তাছাড়া তিনি কর্মকর্তা-কর্মচারীদের নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ করার কথাও উল্লেখ করেন। ক্রেতাদের অত্যাধুনিক চাহিদাকে মাথায় রেখেই রূপায়ণ হাউজিং এস্টেট লি. সিটি, কন্ডোসহ অন্যান্য প্রকল্পে কাজ করছে বলেও তিনি উল্লেখ করেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেডের সিইও মো. আলীনুর রহমান, পরিচালক (অপারেশন) ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম এবং রূপায়ণ গ্রুপের মানবসম্পদ ও প্রশাসন বিভাগের সহকারী পরিচালক মো. মাহফুজুর রহমান উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সেলস টিম সদস্যদের কাজের সফলতা এবং নতুন দায়িত্ব প্রদানের সার্টিফিকেট ও ফুলেল শুভেচ্ছা জানান রূপায়ণ গ্রুপের ভাইস চেয়ারম্যান সাইফ আলী খাঁন অতুলসহ অন্যরা।