উপজেলা প্রশাসনের বৃক্ষরোপণ কর্মসূচী পালিত

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে একসঙ্গে একদিনে এক লাখ বিভিন্ন জাতের ফলদ বৃক্ষরোপণ উৎসব অনুষ্ঠিত হয়েছে।

শনিবার(১৫জুলাই)সকাল সাড়ে ৯ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে এই উৎসব অনুষ্ঠিত হয়।

উপজেলা পরিষদ চত্বরে, ও সন্ধানপুর কুশারিয়া গুচ্ছ গ্রামে উপজেলা নির্বাহী অফিসার মুনিয়া চৌধুরীর সভাপতিত্বে বৃক্ষরোপণ উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল ৩ ঘাটাইল আসনের স্থানীয় সংসদ সদস্য আতাউর রহমান খান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগের সভাপতি শহিদুল ইসলাম লেবু, পৌর সভার মেয়র আব্দুর রশিদ মিয়া,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার (ইউএইচও) মো. সাইফুর রহমান খান।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ মানবাধিকার কমিশনের ঘাটাইল উপজেলা শাখার সভাপতি এমদাদুল হক খান হুমায়ন, জামুরিয়া ইউপি চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, শহিদুল ইসলাম খান হেষ্টিংস, সন্ধানপুর ইউপি চেয়ারম্যান বেলায়েত হোসেন বেলাল, ঘাটাইল ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান হিরা,সংগ্রামপুর ইউপি চেয়ারম্যান গিয়াস উদ্দিন বাবু,উপজেলা কৃষি অফিসার দিলশাদ জাহানসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।