ব্যাটিংয়ের শুরুতেই বিপদে বাংলাদেশ

মিরপুরে ভারতের বিপক্ষে প্রথম ওয়ানডেতে প্রথমে ব্যাট করছে বাংলাদেশ। মেঘলা আবহাওয়ায় টস জিতে প্রথমে স্বাগতিকদের ব্যাটিংয়ে পাঠান ভারত অধিনায়ক হারমানপ্রিত কউর।

অষ্টম ওভারে রানআউটে প্রথম উইকেটের পতন ঘটে বাংলাদেশের। ১৮ বলে কোনো রান না করেই আউট হন শারমিন আক্তার। পরের ওভারে আউট হয়ে যান আরেক ওপেনার মুর্শিদা খাতুন।

এই ম্যাচে বাংলাদেশ একাদশে আরও আছেন- নিগার সুলতানা জ্যোতি, নাহিদা আক্তার, ঋতু মনি, স্বর্ণা আক্তার, ফাহিমা খাতুন, মারুফা আক্তার, সুলতানা খাতুন ও রাবেয়া খান।

আইসিসি ওয়ানডে চ্যাম্পিয়নশিপের অংশ তিন ম্যাচের এই সিরিজ। এর আগে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ভারতের কাছে ১-২ ব্যবধানে হেরে যায় বাংলাদেশ।