মাদক সেবন করায় যুবকের কারাদণ্ড

বরগুনার তালতলীতে গাঁজা সেবনের দায়ে মো. রেজাউল (২৪) নামের যুবককে এক মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।

গতকাল শনিবার(১৫ জুলাই) রাত ১০ টার দিকে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিফাত আনোয়ার তুমপা কারাদণ্ডের আদেশ দেন। কারাদণ্ডপ্রাপ্ত রেজাউল উপজেলার ছাতনপাড়া এলাকার হানিফ খলিফার ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়,উপজেলার মালিপাড়া এলাকায় গাঁজা ক্রয়-বিক্রয় ও সেবন করা হচ্ছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় পুলিশের একটি টিম অভিযান চালায়। এসময় গাঁজা সেবনরত অবস্থায় মো. রেজাউল(২৪) নামের এক যুবককে আটক করা হয় ও তার সাথে গাঁজা পাওয়া যায়। পরে ভ্রাম্যমান আদালতের কাছে সোপর্দ করা হলে তাকে এক মাসের কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করা হয়।

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. শহিদুল ইসলাম মিলন বলেন,গাঁজা সেবন কালে রেজাউল নামে এক যুবককে আটক করা হয়ে। তাকে ভ্রাম্যমান আদালত এক মাসে কারাদণ্ড দিয়েছে ও কারাগারে পাঠানো হয়েছে।