রাজধানীর সদরঘাটের তেলঘাট এলাকায় ৫০-৬০ জন যাত্রীসহ একটি ওয়াটার বাস ডুবে গেছে। আজ রবিবার রাত আটটার দিকে এ দুর্ঘটনা ঘটে। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
ওয়াটার বাসটি উদ্ধারে ফায়ার সার্ভিসের ৩ সদস্যের ডুবুরি দল কাজ করছে বলে জানান ফায়ার সার্ভিসের কর্তব্যরত কর্মকর্তা রাফি আল ফারুক।
জানা যায়, হঠাৎ বালুবোঝাই একটি বাল্কহেডের সঙ্গে ধাক্কা লেগে ওয়াটার বাসটি ডুবে যায়। শ্যামবাজার ঘাট থেকে তেলঘাট যাওয়া বাসটিতে ৫০-৬০ জন যাত্রী ছিলেন।
খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করেছে সদরঘাট নদী ফায়ার স্টেশনের দুটি এবং সিদ্দিক বাজার থেকে একটি ইউনিট। ডুবুরিসহ একটি ইউনিট ঘটনাস্থলে উদ্ধার কাজ চালাচ্ছে।