ঢামেকে ৫১ প্যাকেট গাঁজা উদ্ধার

ঢাকা মেডিকেলের বহির্বিভাগ পরিত্যক্ত অবস্থায় সাড়ে ৬'শ গ্রাম গাঁজা উদ্ধার করেছে পুলিশ। তবে সেখান থেকে কাউকে আটক করতে পারিনি।

আজ রবিবার (১৬ জুলাই) রাত ৮টার দিকে হাসপাতাল পুলিশ ক্যাম্প ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া এই মাদক উদ্ধার করেন।

তিনি জানান, বহির্বিভাগে হাটতে গিয়ে শিশু বিভাগের পাশে রোগী ও স্বজনদের বসার বেঞ্চে ছাতার উপরে একটি ব্যাগ দেখতে পান তিনি। তখন তার সন্দেহ হলে সেখান থেকে ব্যাগটি নিচে নামিয়ে খুলে দেখেন, ভেতরে আলাদা চামড়ার দুটি ব্যাগ ভর্তি গাঁজা। সঙ্গে সঙ্গে সেগুলি জব্দ করে ক্যাম্পে নিয়ে আসেন।

তিনি জানান, মোট ৫১ প্যাকেট গাঁজা রয়েছে সেখানে। যার ওজন ৬শ ৪০ গ্রাম। মাদক উদ্ধারের বিষয়টি শাহবাগ থানাকে জানানো হয়েছে। তারা পরবর্তী ব্যবস্থা নেবে।