প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি

সাধারণ জ্ঞান

সাম্প্রতিক বিশ্ব ও বাংলাদেশ 

১. কত সালের মধ্যে স্মার্ট বাংলাদেশের লক্ষ্য বাস্তবায়ন করা হবে?

উত্তর : ২০৪১ সাল

২. স্মার্ট বাংলাদেশ গড়ার ভিত্তি কয়টি?

উত্তর : চারটি। (স্মার্ট সিটিজেন, স্মার্ট ইকোনমি, স্মার্ট গভর্নমেন্ট, স্মার্ট সোসাইটি)

৩. দেশের প্রথম স্মার্ট উপজেলার নাম কী?

উত্তর : শিবচর (মাদারীপুর)

৪. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে রচিত প্রথম পূর্ণাঙ্গ জ্ঞানকোষের নাম কী?

উত্তর : মুজিবপিডিয়া

৫. বাংলাদেশে বর্তমানে রেমিট্যান্স প্রেরণে শীর্ষ দেশের নাম কী?

উত্তর : যুক্তরাষ্ট্র (১৭.৬২%)

৬. ৬৪তম গণিত অলিম্পিয়াড কোন দেশে অনুষ্ঠিত হয়?

উত্তর : জাপানে

৭. ৩৪তম জীববিজ্ঞান অলিম্পিয়াড কোথায় অনুষ্ঠিত হয়?

উত্তর : সংযুক্ত আরব-আমিরাতের আল-আইন শহরে।

৮. ২০২৩ সালে অনুষ্ঠিত গণিত অলিম্পিয়াডে বাংলাদেশ কয়টি পদক লাভ করে?

উত্তর : তিনটি (ব্রোঞ্জ)

৯. সর্বশেষ জীববিজ্ঞান অলিম্পিয়াডে বাংলাদেশ কয়টি পদক লাভ করে?

উত্তর : তিনটি (ব্রোঞ্জ)

১০. জাতীয় চা দিবস কবে?

উত্তর : ৪ জুন

১১. ছয় দফা দিবস কবে?

উত্তর : ৭ জুন

১২. পলাশী দিবস কবে?

উত্তর : ২৩ জুন

১৩. ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস কবে?

উত্তর : ১ জুলাই

১৪. বিশ্ব যুব দক্ষতা দিবস কবে?

উত্তর : ১৫ জুলাই

১৫. বিশ্ব সাপ দিবস কবে?

উত্তর : ১৬ জুলাই

১৬. বিশ্ব বাঘ দিবস কবে?

উত্তর : ২৯ জুলাই

১৭. বিশ্ব প্রাণী দিবস কবে?

উত্তর : ৪ অক্টোবর

            গ্রন্থনা : নূরে আলম সিদ্দিকী শান্ত