কিশোর গ্যাং গ্রুপের তিন সদস্য গ্রেপ্তার

রাজধানীর বনানী এলাকার কিশোর গ্যাং ‘পিচ্চি জয়’ গ্রুপের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব। তারা হলোÑ মো. আব্দুর রহিম (১৮), মো. রনি মিয়া (১৭) ও সুজন রায় (১৭)।

গতকাল রবিবার সকালে বনানীর বেলতলা আদর্শনগর এলাকা থেকে দেশীয় অস্ত্রসহ তাদের গ্রেপ্তার করে র‌্যাব-১। এ সময় তাদের কাছ থেকে তিনটি পাইপ, তিনটি চাকু ও একটি পাইপ সংযুক্ত চেন উদ্ধার করা হয়। গতকাল বিকেলে রাজধানীর উত্তরায় র‍্যাব-১-এর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে র‍্যাব-১-এর অধিনায়ক লে. কর্নেল মো. মোস্তাক আহমেদ এসব তথ্য জানান। তিনি বলেন, কিশোর গ্যাং ‘পিচ্চি জয়’ গ্রুপের সদস্যরা টাকার বিনিময়ে যেকোনো পক্ষের হয়ে মারামারি, দখলবাজি, পিকেটিং, ছিনতাই, ডাকাতিসহ বিভিন্ন অনৈতিক কাজ করত।