যাত্রাবাড়ী থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

রাজধানীর যাত্রাবাড়ী শহীদ ফারুক রোডের একটি বাসা থেকে বিল্লাল হোসেন (৩০) নামে এক ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি একটি আইপি টিভিতে কর্মরত ছিলেন বলে জানা গেছে। গতকাল সোমবার সকাল সাড়ে ৯টার দিকে বাসার পাঁচতলা থেকে মৃতদেহ উদ্ধার করে যাত্রাবাড়ী থানা পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।

বিল্লাল হোসেন বরিশালের কোতোয়ালি থানার রচনাপাড়া গ্রামের মৃত সোবহান মিয়ার ছেলে। বর্তমানে যাত্রাবাড়ীর ওই বাসার পাঁচতলায় সাবলেট থাকতেন। যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মোস্তাফিজার রহমান জানান, পারিবারিক কলহের জেরে রশি দিয়ে গলায় ফাঁস দেন তিনি। খবর পেয়ে মৃতদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়। তবে ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।