গাবতলী থেকে শুরু হয়ে যাত্রাবাড়ী যাবে বিএনপির পদযাত্রা। সেই উদ্দেশ্যে বেলা সোয়া ১১টার দিকে গাবতলী থেকে যাত্রা করে বিএনপির ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী। তবে দুপুর ১২টার দিকে পদযাত্রাটি মিরপুর বাংলা কলেজের অতিক্রম করার সময় ওই কলেজের ভেতর থেকে পদযাত্রা লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করা হয়।
বিএনপি নেতাকর্মীরা অভিযোগ করেন, বাংলা কলেজের সামনে পৌঁছলে তাদের লক্ষ্য করে ইট নিক্ষেপ করা হয়। এই সময় পদযাত্রাকারীরা ইট নিক্ষেপকারী ছাত্রলীগ নেতাকর্মীদের ধাওয়া দেয়। দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। একটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়।