জাতীয় ফুটবল দলের খেলোয়াড় রফিককে সংবর্ধনা

বঙ্গবন্ধু সাফ চ্যাম্পিয়নশিপের আক্রমণ ভাগের খেলোয়াড় রফিককে টাঙ্গাইলের ভূঞাপুরে সংবর্ধনা দেয়া হয়েছে।

মঙ্গলবার (১৮ জুলাই) দুপুরে ভূঞাপুরে পৌরসভা কার্যালয়ে তাকে সংবর্ধনা দেন ভূঞাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. মাসুদুল হক মাসুদ। রফিক উপজেলার বাহাদীপুর গ্রামের চান মিঞা শেখের ছেলে।

ফুটবলার রফিক দক্ষিণ এশীয় ফুটবল ফেডারেশন (সাফ) কর্তৃক আয়োজিত ২০২৩ বঙ্গবন্ধু সাফ চ্যাম্পিয়নশিপে খেলায় অংশগ্রহণ করে সাফল্য অর্জন করেছে। রফিক স্টাইকার হিসেবে বাংলাদেশ দলে খেলেছে।

সংবর্ধনা অনুষ্ঠানে প্যানেল মেয়র মো. রঞ্জু শেখ সহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরও উপস্থিত ছিলেন।