ইউক্রেন যুদ্ধে এখন পর্যন্ত নয় হাজার ২০০-এর বেশি বেসামরিক লোক নিহত হয়েছে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে সংস্থাটির রাজনৈতিক ও শান্তিস্থাপন বিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল রোজম্যারি ডিকার্লো এ কথা বলেছেন।
তিনি আরও বলেছেন, ইউক্রেনে রাশিয়ার বিশেষ সামরিক অভিযান শুরুর পর বিগত ৫০০ দিনে ৫৩৭ শিশুসহ নয় হাজার ২৮৭ জন নিহত হয়েছে। এছাড়া এক হাজার ১১৭ শিশুসহ আহত হয়েছে ১৬ হাজার ৩৮৪ জন।
তিনি উল্লেখ করেন, হতাহতের প্রকৃত সংখ্যা আরও বেশি হবে বলে ধারণা করা হচ্ছে।
ডিকার্লো জানান, বর্তমানে ৬৩ লাখেরও বেশি ইউক্রেনীয় শরণার্থী এবং ৫১ লাখ অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হয়েছে। তবে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জোর দিয়ে বলেছে যে, তারা উচ্চ নির্ভুল অস্ত্র ব্যবহার করে শুধুমাত্র সামরিক স্থাপনাগুলোকে টার্গেট করছে।