কেন্দ্রীয় প্রয়াস শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিষ্ঠাবার্ষিকী

কেন্দ্রীয় প্রয়াস বিশেষায়িত শিক্ষাপ্রতিষ্ঠানের ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী গতকাল মঙ্গলবার ঢাকা সেনানিবাসের কেন্দ্রীয় প্রয়াস প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধানের সহধর্মিণী ও প্রয়াসের পৃষ্ঠপোষক নুরজাহান আহমেদ।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রয়াসের শিক্ষার্থীদের অংশগ্রহণে ‘আকাশ ছোঁয়া স্বপ্ন’ শিরোনামে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এ ছাড়া প্রয়াস পরিবারের সদস্যরা বিভিন্ন খেলাধুলায় অংশ নেন। অনুষ্ঠানে প্রধান অতিথি শিক্ষার্থীদের তৈরি হস্তশিল্প ও চিত্রকর্ম পরিদর্শন শেষে শিক্ষার্থীদের সঙ্গে ফটোসেশনে অংশগ্রহণ করেন। এ ছাড়া অন্যদের মধ্যে অনুষ্ঠানে কেন্দ্রীয় প্রয়াসের সহকারী পৃষ্ঠপোষক, উচ্চপদস্থ সামরিক ও অসামরিক কর্মকর্তা, প্রতিষ্ঠানের অধ্যক্ষ, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবকম-লী, বিশিষ্ট ব্যক্তি, গণমাধ্যম ব্যক্তি এবং শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

একটি আদর্শ বিশেষায়িত প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠালগ্ন থেকে প্রয়াস জাতীয় ও আন্তর্জাতিক পরিম-লে ব্যাপক সুনাম অর্জন করেছে। এ পর্যন্ত আন্তর্জাতিক অঙ্গনে প্রয়াসের কৃতী শিক্ষার্থীরা ৪৯টি স্বর্ণ, ১৯টি রৌপ্য এবং ১১টি ব্রোঞ্জপদক অর্জন করেছে। বর্তমানে প্রয়াসের অনেক শিক্ষার্থী বৃত্তিমূলক প্রশিক্ষণ শেষে বিভিন্ন কর্মমুখী পেশায় নিয়োজিত রয়েছেন। আইএসপিআর